রুকইয়াহ অর্থ হলো কোরআনের আয়াত, আল্লাহর নাম ও সহীহ দোয়া দ্বারা ঝাড়ফুঁক করা। এটি সুন্নাহসম্মত একটি চিকিৎসা পদ্ধতি, যা নবী করীম (সা.) নিজেও করেছেন এবং সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন।
রুকইয়াহর মূল লক্ষ্য হলো আল্লাহর উপর ভরসা করা এবং তাঁর কালামের মাধ্যমে শিফা লাভ করা। কোনো জাদু, বদনজর বা শারীরিক-মানসিক সমস্যায় সহীহ পদ্ধতিতে রুকইয়াহ করা বৈধ ও প্রশংসনীয়।
মনে রাখা জরুরি, রুকইয়াহতে কোনো শিরক বা কুসংস্কার থাকলে তা সম্পূর্ণ হারাম। আমাদের কেন্দ্রে সর্বদা কোরআন ও সহীহ সুন্নাহ মোতাবেক রুকইয়াহ করা হয়।